বরিশালে কাউনিয়া থানা পুলিশের সাফল্য :  সেপ্টেম্বর এর প্রথমার্ধে গ্রেফতার ৯৩ জন। 

বার্তা টাইমস বিডি ডেস্কঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে সেপ্টেম্বর এর প্রথমার্ধে বিভিন্ন মামলায় মোট ৯৩ জন অভিযুক্তকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে ৫০ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪১ জনকে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে এবং ৯ জনকে নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এছাড়া অন্যান্য অভিযান ও পরোয়ানা তামিলের অংশ হিসেবে পরোয়ানামূলে ২৫ জন, বিএমপি অধ্যাদেশে ১০ জন এবং নিয়মিত মামলায় ৮ জনকে আটক করা হয়েছে।

বিএমপি কমিশনারের নির্দেশে এবং কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদারের দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে ধারাবাহিকভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, বিএমপি পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় ও কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার মহোদয়ের দিকনির্দেশনায় আমরা কাউনিয়া থানাধীন এলাকাগুলোকে  মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ ও কিশোর গ্যাং মুক্ত করবো ইনশাআল্লাহ।  অস্ত্র উদ্ধার সহ একেরপর এক মাদক উদ্ধারে আমরা সফল অভিযান চালাচ্ছি। কাউকেই ছাড় দেয়া হবে না। আমাদের এ অভিযান চলমান থাকবে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। চলমান অভিযানে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাউনিয়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Barta Times bd

বরিশালে কাউনিয়া থানা পুলিশের সাফল্য :  সেপ্টেম্বর এর প্রথমার্ধে গ্রেফতার ৯৩ জন। 

বরিশালে কাউনিয়া থানা পুলিশের সাফল্য :  সেপ্টেম্বর এর প্রথমার্ধে গ্রেফতার ৯৩ জন। 

আপডেট সময় : ০২:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬