
বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬০পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করছেন এয়ারপোর্ট থানা পুলিশের চৌকস টিম।
(১৮ই মে সোমবার) গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে এসআই আকতার হোসেন, ,এএসআই এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া, এএসআই মোঃ সুজনসহ একটি অভিযান টিম বিএমপি এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ড এর পশ্চিম ইছাকাঠী সাকিনের তেতুলতলা অমৃত কার্টুন ফেক্টরীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় ৬০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেন।
আটককৃতরা হলেন, দক্ষিণ আলেকান্দা, কোতোয়ালি থানাধীন আমতলার মোড়, ১২ নং ওয়ার্ডের বাসিন্দা জলিল হাওলাদারের ছেলে মো: রাজু হাওলাদার (৩২) ও মৃত আবদুল বারেকের ছেলে সুমন হাওলাদার (৪৩)।
এবিষয় বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বার্তা টাইমস বিডিকে বলেন, বিএমপি পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে, এয়ারপোর্ট থানাধীন এলাকাগুলোকে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ, জুয়া ও কিশোর গ্যাং মুক্ত করবো ইনশাআল্লাহ। কাউকেই ছাড় দেয়া হবে না। আমাদের এ অভিযান চলমান থাকবে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
প্রতিবেদকের নাম 














