বরিশালে কোতোয়ালি মডেল থানায় নবাগত ওসি মনিরুল ইসলামের যোগদান

বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম। আজ ৪ অক্টোবর তিনি কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম এর আগে ঢাকা জেলার ধামরাই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশসহ দেশের বিভিন্ন ইউনিট ও থানায় গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কোতোয়ালি মডেল থানায় যোগদানের পর নবাগত ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, ইভটিজিং ও বিভিন্ন ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, অপরাধী যে-ই হোক, কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব বিবেচনা না করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে মাদক ব্যবসা ও সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ নগরীর অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।

নবাগত ওসি বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনা হবে। কোনো ব্যক্তি যেন হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। থানায় সেবা নিতে আসা প্রত্যেক নাগরিকের অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

তিনি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

কোতোয়ালি মডেল থানার নবাগত ওসি মো. মনিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ এই থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে কাজ করবেন বলে প্রত্যাশা নগরবাসীর।

Tag :
About Author Information

Barta Times bd

বরিশালে কোতোয়ালি মডেল থানায় নবাগত ওসি মনিরুল ইসলামের যোগদান

বরিশালে কোতোয়ালি মডেল থানায় নবাগত ওসি মনিরুল ইসলামের যোগদান

আপডেট সময় : ০৮:০৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬