বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

বার্তা টাইমস বিডি ডেস্কঃ বরিশালের বাবুগঞ্জে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া নতুন হাট এলাকায় মেসার্স ভোলকানাইজিং নামীয় গ্যারেজের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার হাতিয়া এলাকার আব্দুর রহিম মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২২) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গঙ্গানগর এলাকার কাউসার মিয়ার ছেলে মোহাম্মদ সজল মিয়া (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ এবং বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাবুগঞ্জ থানার এসআই মো. দেলোয়ার হোসেন পিপিএমের সঙ্গে এএসআই হুমায়ুন কবির, কনস্টেবল ফরহাদ ও কনস্টেবল মিলনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

অভিযানকালে রাকুদিয়া নতুন হাট এলাকায় সন্দেহজনকভাবে অবস্থান করা দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারা মাদকদ্রব্যের সঙ্গে কীভাবে জড়িত এবং কোথা থেকে এসব মাদক সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার দুই যুবকের সঙ্গে মাদক কারবারে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬