ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক::

জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে বরিশালে শুরু হয়েছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ- ২০২৬’। মঙ্গলবার ৭ এপ্রিল থেকে ০৯ এপ্রিল পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০:৩০ মিনিটে বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (অ.দা.) সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, বরিশাল মো: মহসীন বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ ও জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল ড. মো: হাদিউজ্জামান।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফরিদা সুলতানা। এতে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, জেলে সমিতি জেলেরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন।। এসময় তিনি জাটকা সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং অবৈধ আহরণ বন্ধে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

তিনি আরও জানান, কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচার-প্রচারনা মতবিনিময় সভা, জেলেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন জাটকা সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

Tag :
About Author Information

Barta Times bd

বরিশাল কোতোয়ালি পুলিশের সাফল্য – হত্যা মামলার প্রধান আসামি ট্রলার রিপন গ্রেফতার।

বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

আপডেট সময় : ০৭:২৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬