ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গড়বো প্রাণের বাংলাদেশ–হুসনে আরা

 

সকাল হলেই জলদি উঠে,
শিশুরা সব বিদ্যালয়ে ছোটে।
সবাই মিলে লাইনে দাড়ায়
প্যারেড পিটি নজর কাড়ায়।

বইয়ের পাতায় গল্প-গান,
পড়তে বসলে জুড়ায় প্রাণ।
দিদিমণির মিষ্টি আদর,
উৎসাহ দেয় লেখা পড়ার।

খেলার মাঠে ছুটোছুটি,
টিফিনের ওই মধুর ছুটি।
হৈচৈ আর হাসির মেলা,
কাটে দারুণ সারাবেলা।

বিদ্যালয় তো মোদের ঘর,
কেউ নয়কো এখানে পর।
আনন্দে রোজ পড়া শিখি,
নতুন নতুন লেখা লিখি!

মোদের প্রাণের বিদ্যালয়,
ভরে উঠুক জ্ঞানের আলোয়।
পড়াশোনা শিখে মোরা
গড়বো প্রাণের বাংলাদেশ।

প্রধান শিক্ষক, ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
গৌরনদী, বরিশাল

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

গড়বো প্রাণের বাংলাদেশ–হুসনে আরা

গড়বো প্রাণের বাংলাদেশ–হুসনে আরা

আপডেট সময় : ০৭:১৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

 

সকাল হলেই জলদি উঠে,
শিশুরা সব বিদ্যালয়ে ছোটে।
সবাই মিলে লাইনে দাড়ায়
প্যারেড পিটি নজর কাড়ায়।

বইয়ের পাতায় গল্প-গান,
পড়তে বসলে জুড়ায় প্রাণ।
দিদিমণির মিষ্টি আদর,
উৎসাহ দেয় লেখা পড়ার।

খেলার মাঠে ছুটোছুটি,
টিফিনের ওই মধুর ছুটি।
হৈচৈ আর হাসির মেলা,
কাটে দারুণ সারাবেলা।

বিদ্যালয় তো মোদের ঘর,
কেউ নয়কো এখানে পর।
আনন্দে রোজ পড়া শিখি,
নতুন নতুন লেখা লিখি!

মোদের প্রাণের বিদ্যালয়,
ভরে উঠুক জ্ঞানের আলোয়।
পড়াশোনা শিখে মোরা
গড়বো প্রাণের বাংলাদেশ।

প্রধান শিক্ষক, ধুরিয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
গৌরনদী, বরিশাল