বরিশালে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন বিএনপি নেতা জিয়া সিকদার ‎

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মহানগর বিএনপি নেতা জিয়া উদ্দিন সিকদারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২২ ফেব্রুয়ারী) বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের সম্মানে বরিশাল ক্লাবের হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে বরিশাল প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, অনলাইন সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক ও প্রকাশক পরিষদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সহ বিভিন্ন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তাছাড়া মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

কয়েক’শ সাংবাদিকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। তাছাড়া বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু, মহানগর যুবদল সভাপতি মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়া উদ্দিনি সিকদার সবসময়ই মিডিয়া বান্ধব রাজনীতিক। আজকের এই সাংবাদিক উপস্থিতি তার বড় উদাহরণ। আজকের ইফতার মাহফিল সাংবাদিকদের প্রতি তার সন্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। আগামী দিনে জিয়া সিকদারের যে কোন ভালো কাজে তার পাশে থাকবে বরিশালের গণমাধ্যমকর্মীরা।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন দুর্নীতির ‘নিরাপদ আখড়া’মাদক ও অনিয়মের মহোৎসব

বরিশালে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলেন বিএনপি নেতা জিয়া সিকদার ‎

আপডেট সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬