বরিশালে কেডিসিতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ! স্বামী-শাশুড়ির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর রাজ্জাক স্মৃতি কলোনিতে (কেডিসি) রিমা (১৮) নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।

 এ ঘটনায় ১৫ই আগস্ট নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে নিহতের স্বামী মো. শাহাদাৎ খলিফা (২২) ও তার মা নাজমা বেগমকে (৪৫) আসামি করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১১ মাস আগে শাহাদাৎ খলিফার সঙ্গে রিমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি বিভিন্ন সময় টাকা-পয়সা ও মালামাল দাবি করে আসছে। এসব দাবি পূরণ না করায় রিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

 গত ১৪ আগস্ট রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে কোতোয়ালি মডেল থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনিতে রিমার মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের কাছে ঘটনাটি আত্মহত্যা হিসেবে জানানো হলেও স্বজনদের দাবি, যৌতুক না পেয়ে মা ছেলে মিলে তাকে হত্যা করে আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে।

পরে রিমাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান।

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের দাবির জেরে রিমাকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয় সুমন বলেন, অভিযুক্ত শাহাদাৎ বিভিন্ন সময় ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য রিমাকে মারধর করতো। ১১ মাস বিয়ে বয়স ওদের। এর মধ্যে ৯ মাসই মাদক সেবন কারী শাহাদাৎ  রিমাকে নির্যাতন করে। আমরা এই হত্যার বিচার চাই।  নামজা ও তার ছেলের ফাঁসি চাই।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাটি নিয়ে থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
About Author Information

Barta Times bd

নগরীতে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক -১ 

বরিশালে কেডিসিতে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ! স্বামী-শাশুড়ির বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৪৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬