বরিশালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

বার্তা টাইমস বিডি ডেস্কঃ ‘রূপালী মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (১৮ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, বরিশালের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা, বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইনসহ জেলা ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জেলেসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিরাপদ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে এ খাত আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ সময় মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জাল ও ক্ষতিকর উপায়ে মাছ শিকার বন্ধ, প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং জেলেদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

বরিশালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

বরিশালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

আপডেট সময় : ১০:১৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬