ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছবি গ্রেফতার।

বার্তা টাইমস বিডি ডেস্কঃ  বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশে একটি চৌকস টিম।

২২শে জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিক্তিতে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন নগরীর জিলা স্কুল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন।

মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন বলেন , ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বিশেষ একটি অভিযান পরিচালনা করে তাকে জিলাস্কুল সংলগ্ন এলাকা থেকে  গ্রেফতার করা হয়েছে।। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, বিএনপি অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগসহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামী মনিরুল ইসলাম ছবি। জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লগের নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলেন তিনি। তবে ৫ আগস্টের পর তিনি বরিশাল নগরীতেই আত্মগোপনে ছিলেন।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের সফল অভিযান- ৩০০ পিস ইয়াবাসহ আটক-১

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছবি গ্রেফতার।

আপডেট সময় : ০৭:২০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫