বরিশালে রাতের আঁধারে রেণু পোনা পাচার সিন্ডিকেটের হোতা ‘রেণু বিপ্লব’! 

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর সদর রোড এলাকার নজরুল ইসলাম বিপ্লব ওরফে ‘রেণু বিপ্লবের’ বিরুদ্ধে রাতের আঁধারে রেণু পোনা পাচার সিন্ডিকেট পরিচালনার অভিযোগ উঠেছে। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকন সেরনিয়াবাতের অনুসারী এবং কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ানের সহযোগী হিসেবে পরিচিত বলে দাবি করা হয়েছে। এছাড়া বরিশাল মহানগর যুবলীগের সদস্য হিসেবে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট অনেকেই আত্মগোপনে চলে গেলেও বিপ্লব প্রকাশ্যে বরিশাল নগরীতে চলাফেরা করছেন। এমনকি প্রশাসনের কাছে তিনি পলাতক বা আত্মগোপনে রয়েছেন বলে পরিচিত হলেও তাকে নগরীর বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের।

রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পরও তিনি কতিপয় প্রভাবশালী ব্যক্তিকে ম্যানেজ করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে রাতের আঁধারে রেণু পোনা পাচার ও পরিবহনের ব্যবসা চালিয়ে আসছেন। এ সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেণু পোনা পরিবহন ও পাচার করা হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, রেনুপোনা পাঁচারে মহানায়ক গোপালগঞ্জের টুলুর হাত ধরেই বিপ্লবের নেতৃত্বে নগরী থেকে প্রতিদিন কোটি কোটি টাকার অবৈধ রেনুপোনা পাঁচার হচ্ছে।  আর এসব কাজে বিএনপি নেতাদের ব্যবহার করছেন রেনু বিপ্লব।  তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে থেকে অবৈধ পোনা পাঁচারে বিশেষ ভূমিকা পালন করছে। কখনো বিসিসির সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ আবার কখনো সাবেক মেয়র খোকন সেরনিয়াবাত এর অনুসারী দাবি করে অপকর্ম করে আসছে।

একাধীক সূত্র জানায়,  বিপ্লব জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও পরে সরকার পতনের পর একাধিক মামলা আসামি হয়। এরপর যুবদল, ছাত্রদলসহ অঙ্গ- সংগঠনের  বিভিন্ন নেতাদের ব্যবহার করে অবৈধ পোনা বানিজ্যে মেতে উঠেছেন। শুধু তাই নয় তিনি বিএনপি নেতাদের বিপদ ফেলতে পোনা পাঁচারের গাড়ি ধরিয়ে সেই পোনা নিজেই আবার গোপনে পাঁচার করছেন বলে জানা গেছে।

তবে নগরবাসীর দাবি, রেণু পোনা পাচার বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। একই সঙ্গে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তবে নজরুল ইসলাম বিপ্লব ওরফে ‘রেণু বিপ্লবের’ বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট প্রশাসন ও অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া জরুরি।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

বরিশালে রাতের আঁধারে রেণু পোনা পাচার সিন্ডিকেটের হোতা ‘রেণু বিপ্লব’! 

বরিশালে রাতের আঁধারে রেণু পোনা পাচার সিন্ডিকেটের হোতা ‘রেণু বিপ্লব’! 

আপডেট সময় : ০৭:০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬