
বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ প্রাথমিক শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল শিক্ষায় মেধা বিকাশের লক্ষ্যে বরিশালে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বরিশাল জেলা প্রশাসক।
( ২২ জুন সোমবার বিকেল ৪টার) সময় জেলা প্রশাসকের সভাকক্ষে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে আধুনিক ডিজিটাল ডিভাইস বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০২৫-২০২৬ অর্থ বছরে জেলা প্রশাসকের অনুকূলে বিশেষ বরাদ্দকৃত টি.আর. প্রকল্পের আওতায় ৮ লক্ষ টাকার এই শিক্ষা উপকরণসমূহ প্রদান করা হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে ল্যাপটপ, প্রজেক্টর এবং মনিটর স্ক্রিনসহ নানা উপকরণ ।
বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সালমা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালসহ শিক্ষকবৃন্দ।
এবিষয় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার বলেন, প্রথমে ৮টি স্কুলে ডিজিটাল শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এর ভিতর কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শায়েস্তাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিসটারস ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আছমত মাস্টার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চহতপুর ইস্কান্দার শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তথ্যপ্রযুক্তির এসব ডিজিটাল সরঞ্জাম বিতরণ করা হয়। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ এই বরাদ্দ পর্যাক্রমে সংখ্যায় আরো বৃদ্ধি করা হবে। যাতে করে শিশুরা ডিজিটাল শিক্ষা মাধ্যমে বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করতে পারে। কারন দেশের প্রতিটি শিশুই আগামীর ভবিষ্যৎ।
জেলা প্রশাসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রাথমিক শিক্ষকেরা বলেন, শিক্ষার্থীদের আধুনিক ও ডিজিটাল শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের মেধার বিকাশে এই ইলেকট্রনিক ডিভাইসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিবেদকের নাম 








