বরিশালে ডিবি পুলিশের অভিযানে টোল প্লাজা থেকে ১ কেজি গাঁজাসহ আটক- ১

বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ বরিশাল নগরের প্রবেশদ্বার দপদপিয়া সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মো. আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাত আনুমানিক ৮টার দিকে ডিবি পুলিশের ১ নম্বর টিমের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত আব্দুর রহিম বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কাফিলা গ্রামের ইউনুস সাজ্জাদের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারে  যে একটি মাদকের চালান কুয়াকাটা/পটুয়াখালী মহাসড়ক হয়ে বরিশাল নগরীতে প্রবেশ করছে। এই সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের ১ নম্বর টিমের পরিদর্শক (ইনস্পেক্টর) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সাব-ইনস্পেক্টর (এসআই) মামুনসহ সঙ্গীয় ফোর্স দপদপিয়া টোল প্লাজা এলাকায় অবস্থান নেন। রাত আনুমানিক ৮টার দিকে সন্দেহভাজন হিসেবে আব্দুর রহিমকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Barta Times bd

নগরীতে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির সাঁড়াশি অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক -১ 

বরিশালে ডিবি পুলিশের অভিযানে টোল প্লাজা থেকে ১ কেজি গাঁজাসহ আটক- ১

আপডেট সময় : ০৯:০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬