
বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ বরিশাল সদরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় কৃষকদের নিয়ে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।
( ২০শে মে বুধবার) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি অফিসের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়েছে।
এসময় বরিশাল উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. নুরুল আমিন।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার মো. রাসেল মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার উত্তম ভৌমিক, চরমোনাই ব্লকের পশুড়িকাঠি পার্টনার ফিল্ড স্কুলের সদস্য সালমা আক্তার এবং চর আইচা ব্লকের সম্মানিত কৃষক আল মনির খান বক্তব্য রাখেন।
সমাবেশে অতিরিক্ত কৃষি অফিসার নাহিদ আফরিন এবং কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কৃষক-কিষাণী, গণমাধ্যমকর্মী মিলে ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 
















