ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

বার্তা টাইমস বিডি ডেস্ক : ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের আওতায় “First Annual Stakeholder Meeting” অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে রেডঅরেঞ্জ, সহযোগিতায় ছিল এপ্লিফাই চেইঞ্জ এবং বাস্তবায়নে ছিল এ্যাসোসিয়েশনস অব ভলান্টারী এ্যাকশনস ফর সোসাইটি (আভাস)।

প্রকল্পের কার্যক্রমকে আরও কার্যকর, সমন্বিত এবং টেকসই করার লক্ষ্যে আয়োজিত এ মিটিংয়ে শিক্ষা ও স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার, স্থানীয় যুব সংগঠন প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট অংশীদাররা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ শহিদুল ইসলাম, ডিরেক্টর, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন, আভাস। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহবুব মোর্শেদ, উপপরিচালক, পরিবার পরিকল্পনা কার্যালয়, বরিশাল এবং মোঃ আলী আহসান, এসআরএইচআর ফোকাল, আভাস।

মিটিংয়ে ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), কৈশোরকালীন স্বাস্থ্য, জেন্ডার সমতা, যুব নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রকল্পের প্রভাব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অর্জন ও শিখন উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীরা তাদের মতামত, অভিজ্ঞতা ও সুপারিশ প্রদান করেন। গ্রুপ আলোচনা ও উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও কার্যকর করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা উঠে আসে।

বক্তারা বলেন, তরুণদের স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি সহায়ক সামাজিক পরিবেশ তৈরিতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম আরও শক্তিশালী ও টেকসই হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মিটিং শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, অংশীদারদের মধ্যে সমন্বয় জোরদার এবং SRHR কার্যক্রম সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালত!

ইয়ুথ শেয়ার-নেট প্রকল্পের প্রথম বার্ষিক স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬