ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মান্তা ও জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ বরিশালে ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণ হতে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

(২ মে শনিবার) দুপুর ১২টার সময় বরিশাল সদর উপজেলা প্রশাসন ও  সিনিয়র মৎস্য কর্মকর্তার আয়োজনে মৎস্য বীজ উৎপাদন খামার কাশিপুরে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল ৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ মজিবর রহমান সরোয়ার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুল হাসান, পরিচালক, মৎস্য অধিদপ্তর, বরিশাল বিভাগ, বরিশাল, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ নুরুল আমিন।

অনুষ্ঠান শুরুতেই উপস্থিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান সাধারণ জেলেরা।

প্রধান অতিথি সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেন, সরকার আপনাদের জন্য নানা উদ্যোগ হাতে নিয়েছে। জেলেদের মাঝে চাল, নানা প্রশিক্ষণ চালু করেছে। মান্তা বা জেলেরা আমাদেরই একটি অংশ। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যেনো আপনাদের কল্যানে কাজ করতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার  ( ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা বলেন,ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে জাটকা আহরণ হতে বিরত থাকা জেলে ও মান্তা সম্প্রদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই খাদ্য সামগ্রী ৬শ জেলে পরিবার পাবে। জেলেদের জন্য ইতিমধ্যে সরকার নানা উদ্যোগ নিয়েছে। বর্তমানে বেশিভাগ মান্তা সম্প্রদায়ের সদস্যরা জেলে হিসাবে নিবন্ধিত হয়েছে। তারাও এই সমাজের একটি বড় অংশ হিসাবে রয়েছে।

এসময়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন বলেন, আমরা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী ১২কেজি আটা,৮কেজি ডাল,৪কেজি চিনি,৪ কেজি লবন,১৬ কেজি আলু, ও ১০লিটার তেল বিতরণ করা হবে। আজ ১১৯ জন ও পরে পর্যাক্রমে বাকিদের মাঝে বিতরণ করা হবে। আমরা প্রায় ৬শ নিবন্ধিত জেলেদেরসহ মান্তা সম্প্রদায় মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করবো। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জেলেদের মাঝে সুন্দর ভাবে বন্টন করা হবে।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালত!

বরিশালে মান্তা ও জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।

আপডেট সময় : ১১:৩২:১১ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬