ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জেরে বরিশালে যুবককে কুপিয়ে জখম- থানায় মামলা, আসামিরা পলাতক​

নিজস্ব প্রতিবেদক //// বরিশাল নগরীতে পূর্ব শত্রুতার জেরে সাগর নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। গত ২৩ মার্চ রাতে নগরীর সেলফি রোড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত যুবকের মা লিলি বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন,  চাঁদমারী মাদ্রাসা রোড এলাকার  বাসিন্দা ফেরদৌস, রাজা হোসেন, রানা হোসেন, তারেক, হীরা ও আরিফ, রাজিব, পিচ্চি কামাল, মোঃ আসলাম,শাহিন, আরিফ হোসেন,মোঃ হোসেন, জিহাদসহ অজ্ঞাতনামা ১৫ জন।

জানা যায়, নগরীর বিসিসি ১১ নম্বর ওয়ার্ডের ত্রিশ গোডাউন সংলগ্ন সেলফি রোড এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল যুবক এই হামলা চালায়। মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধের জেরে পরিকল্পিতভাবে সাগরের ওপর হামলা চালানো হয়।

​এজাহারে উল্লেখ করা হয়েছে, ঘটনার রাতে সাগর ওই পথ দিয়ে যাওয়ার সময় আসামিরা দা, রামদা এবং লোহার রড নিয়ে তার পথরোধ করে। ১ নম্বর আসামি ফেরদৌস হত্যার উদ্দেশ্যে সাগরের মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার বাম হাতের কব্জিতে গুরুতর জখম হয়। পরবর্তীতে অন্যান্য আসামিরাও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে তাকে রক্তাক্ত করে। হামলায় সাগরের বাম হাত ভেঙে গেছে এবং তার কাছে থাকা নগদ ৫,৮০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও বাদী লিলি বেগম বলেন, রাজাসহ আসামিরা বিগত বছর স্বৈরাচার সরকার আওয়ামী লীগের রাজনীতি করেছে। এখন ৫ তারিখের পর বিএনপি নেতা দাবি করে স্টেডিয়ামে কলোনীতে ত্রাসের রাজত্ব কায়েম করছে। তাদের ভয় কেউ মুখ খুলতে সাহস পায় না। ওরা এখন বিএনপি সেজেছে। পুরো এলাকায় ফেরদৌস ও রাজা বাহিনী মিলে মাদক ব্যবসা ও লুটপাট, দখল চালিয়ে আসছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Barta Times bd

বরিশাল কোতোয়ালি পুলিশের সাফল্য – হত্যা মামলার প্রধান আসামি ট্রলার রিপন গ্রেফতার।

পূর্ব শত্রুতার জেরে বরিশালে যুবককে কুপিয়ে জখম- থানায় মামলা, আসামিরা পলাতক​

আপডেট সময় : ০৮:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬