
নিজস্ব প্রতিবেদক : নাগরিক কমিটির পৃথক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ আগস্ট সকাল ১০ টায় পটুয়াখালী দুমকী উপজেলার ইউনিয়ন পরিষদের সভাকক্ষে দাতা সংস্থা জিএফএ কনসাল্টিং গ্রুপ এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর অর্থায়নে, উইক্যান এর সহযোগীতায় এসইউভিও এর আয়োজনে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সহ সভাপতি উম্মে আয়মান মুক্তা। এসময় বক্তব্য রাখেন বশির উদ্দিন হাওলাদার, কার্যনির্বাহী সদস্য, ইউনিয়ন নাগরিক ফোরাম। সুনীল চন্দ্র দাস, সদস্য, ইউনিয়ন নাগরিক ফোরাম। রুমা বেগম, সদস্য, ইউনিয়ন নাগরিক ফোরাম এবং সেশনভিত্তিক আলোচনা করেন হাছিনা বেগম নীলা, নির্বাহী পরিচালক, এসইউভিও সংস্থা।
একই সময় শ্রীরামপুর ইউনিয়নের সভা কক্ষে নাগরিক কমিটির আর একটি পৃথক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক ফোরামের সভাপতি আমিনুল ইসলাম শাহিন। অনুষ্ঠান সঞ্চালন করেন নমিতা রানী, সাধারণ সম্পাদক, ইউনিয়ন নাগরিক ফোরাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরকান আলী খান, সহ-সভাপতি, ইউনিয়ন নাগরিক ফোরাম, খাদিজা বেগম, সদস্য, ইউনিয়ন নাগরিক ফোরাম। ফাতেমা বেগম, ইউপি সদস্য, ৫নং শ্রীরামপুর ইউনিয়ন এবং এসইউভিও সংস্থার নির্বাহী পরিচালক হাছিনা বেগম নীলা।
বক্তারা বলেন, উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা,স্বচ্ছতা,জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা এবং সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আরও বলেন, নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর আরও শক্তিশালী করতে নাগরিক ফোরামের সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাবে।
প্রতিবেদকের নাম 









