জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ

নিজস্ব প্রতিবেদক: : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা ছাত্রনেতা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী মো. আবু যাঈদ।

রাজনৈতিক ও ছাত্র আন্দোলনে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে কাজী মো. আবু যাঈদের। তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেন। পরবর্তীতে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বিশেষ করে ২০২৪ সালের কোটা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জুলাই আন্দোলন সফল হওয়ার পর তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বরিশাল জেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে সংগঠনটির বরিশাল জেলা ও মহানগর মিডিয়া সেলের দায়িত্বও পালন করেন। সর্বশেষ তিনি জাতীয় ছাত্রশক্তি, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনসহ বরিশালের শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিভিন্ন ন্যায্য দাবিতে আয়োজিত আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ও অবদান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন দায়িত্ব পাওয়ার পর কাজী মো. আবু যাঈদ বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এবং জাতীয় ছাত্রশক্তিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি সর্বোচ্চ নিষ্ঠা সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Barta Times bd

জনপ্রিয়

জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ

জাতীয় ছাত্রশক্তির বরিশাল জেলা আহ্বায়ক হলেন জুলাই আন্দোলন থেকে উঠে আসা গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা কাজী আবু যাঈদ

আপডেট সময় : ০৫:২৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬