
বার্তা টাইমস বিডি ডেস্ক ঃ বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০০পিস ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করছেন এয়ারপোর্ট থানা পুলিশের চৌকস টিম।
(১৭ই মে শুক্রবার) আনুমানিক সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিক্তিতে এসআই (নিঃ) আব্দুল্লাহ মোঃ আল মোমেন,এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া, মোঃ সোহেল রানাসহ একটি অভিযান টিম বিএমপি এয়ারপোর্ট থানাধীন নগরীর ৩০নং পয়ার্ডস্থ চহঠা এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় শাহারিয়ার রাসেল (৩২) নামে এক যুবককে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
অপরদিকে আরেক অভিযানে রায়পাশা কড়াপুর এলাকা থেকে জহিরুল ইসলাম শিকদার (৪১) কে ১০০ গ্রাম গাজা সহ আটক করা হয়।
এবিষয় বিএমপি এয়ারপোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বার্তা টাইমস বিডিকে বলেন, বিএমপি পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে, এয়ারপোর্ট থানাধীন এলাকাগুলোকে মাদক, সন্ত্রাস,চাঁদাবাজ, জুয়া ও কিশোর গ্যাং মুক্ত করবো ইনশাআল্লাহ। কাউকেই ছাড় দেয়া হবে না। আমাদের এ অভিযান চলমান থাকবে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।
প্রতিবেদকের নাম 













