বরিশাল সদরে ইউএনও’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

স্টাফ রিপোর্টারঃঃ বরিশাল সদর উপজেলায় সরকারের ত্রাণ তহবিলের আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শুকনা খাবার (ত্রাণ সামগ্রী) বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফরিদা সুলতানা।

​বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কয়েকজন অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারের বরাদ্দকৃত এই শুকনা খাবারের ব্যাগ তুলে দেওয়া হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ২০২৪-২০২৫ অর্থ বছরের বিনামূল্যে বিতরণের অংশ হিসেবে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এর আগেও উপজেলার প্রায় অর্ধশত অসহায় পরিবারের মাঝে একইভাবে সরকারের বরাদ্দকৃত খাবার বিতরণ করা হয়েছে।

​খাদ্য সহায়তা পেয়ে আবেগপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তালতলীর বাসিন্দা আছমা  বলেন, “আমার স্বামীকে ১০ মাস আগে একটি পেইজের ভূয়া সাংবাদিক পরিচয়কারী ট্রলার রিপন তার অফিসে বসে মেরে ফেলেছে। আমি ৪টি সন্তান নিয়ে কোন রকম জীবন চালিয়ে আসছি। ঘরে চাল না নাই।। এরপর থেকে ৪টি সন্তান নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। ইউএনও স্যার আমাদের একটি খাবারের ব্যাগ দিয়েছেন। ব্যাগে চাল, ডাল, তেল, সাবান, হলুদ ও মরিচসহ প্রয়োজনীয় সব উপকরণ রয়েছে। এটি দিয়ে আমরা অন্তত ১৫ দিন কাটিয়ে দিতে পারবো। আমি ইউএনও স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”

​উপজেলা প্রশাসন জানায়, সাধারণ ও অসহায় মানুষের পাশে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Barta Times bd

গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসক।

বরিশাল সদরে ইউএনও’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

আপডেট সময় : ১২:৫৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬