
বার্তা টাইমস বিডি : নগরীর আমানতগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ সোহেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধারের পাশাপাশি এলাকায় পুলিশের তৎপরতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর আমানতগঞ্জ কসাইবাড়ির পোল এলাকা থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউনিয়া থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর মসজিদ রোড এলাকার মৃত কাশেম হাওলাদারের ছেলে মোঃ সোহেল হাওলাদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ।
অভিযানটির নেতৃত্ব দেওয়া আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজাউল ইসলাম রেজার দ্রুত সিদ্ধান্ত, গোপন সংবাদের ভিত্তিতে কার্যকর অভিযান পরিচালনা এবং মাদকবিরোধী তৎপরতায় সক্রিয় ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে মাদক ও অপরাধ দমনে তার নেতৃত্বে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমানতগঞ্জের এ অভিযানেও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ইয়াবাসহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে।
আটককৃত সোহেল হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।